× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রায়গঞ্জে কালবৈশাখী ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৭:০৯ এএম

রায়গঞ্জে কালবৈশাখী ঝড়ে  ফসলের ব্যাপক ক্ষতি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় ও টানা ভারি বৃষ্টিতে মাঠের পাকা ও আধাপাকা ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ধান, ভুট্টা, পাট ও শাকসবজির খেত পানিতে প্লাবিত হওয়ায় চাষিদের মধ্যে চরম হতাশা ও দুশ্চিন্তা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতভর টানা বৃষ্টিপাতে উপজেলার নিচু এলাকার জমিতে পানি জমে গেছে। অনেক জায়গায় ধান কাটার কাজ শুরু হলেও জলাবদ্ধতার কারণে তা ঘরে তোলা সম্ভব হচ্ছে না। ফলে জমিতে পড়ে থাকা ধান পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে শাকসবজির খেতও নষ্ট হয়ে যাচ্ছে।

কুমাজপুর গ্রামের কৃষক শাহ্ আলম জানান, ধান কাটার সময়ই বৃষ্টি শুরু হওয়ায় জমিতে পানি জমে গেছে। এখন আর ধান কাটা সম্ভব হচ্ছে না। কয়েক দিনের মধ্যে রোদ না পেলে ফসল নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা করছেন তিনি।

দত্তকুশা গ্রামের কৃষক শহিদুল ইসলাম বলেন, তার দুই বিঘা জমির ধান পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে। এতে পরিবার নিয়ে তিনি চরম দুশ্চিন্তায় পড়েছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম বলেন, ভারি বৃষ্টির কারণে নিচু এলাকার জমিতে ধান পানিতে তলিয়ে গেছে। তবে বৃষ্টি কমে পানি নেমে গেলে ক্ষতির পরিমাণ কিছুটা কমতে পারে। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান তিনি। হঠাৎ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত সহায়তা কামনা করেছেন স্থানীয়রা।

রূপালী বাংলাদেশ

Link copied!