কিশোরগঞ্জের তাড়াইলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতার। সভায় তাড়াইল থানার ওসি আবু সালেহ মাসুদ করিম ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান মিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মাদক ও চুরির বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। ইউএনও তানজিলা আখতার তার বক্তব্যে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

