× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

তানোর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০২:৪৪ এএম

বিদ্যুৎস্পর্শে মৃত্যু

তানোর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০২:৪৪ এএম

বিদ্যুৎস্পর্শে মৃত্যু

রাজশাহীর তানোরে লেদ মেশিনের দোকানে কাজ করার সময় বিদ্যুৎস্পর্শ হয়ে মতিউর রহমান (৩২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার কলমা বাজারে এ ঘটনা ঘটে। নিহত মতিউর রহমান ওই এলাকার সামসুদ্দিন ও শরিফা বেগমের ছেলে। জানা গেছে, সন্ধ্যার দিকে কলমা বাজারের একটি লেদ মেশিনের দোকানে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পর্শ হয়ে গুরুতর আহত হন মতিউর রহমান। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। তানোর থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, বিদ্যুৎস্পর্শ হয়ে আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মরদেহ থানায় রাখা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!