× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ১, ২০২৬, ০৬:৩১ এএম

মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা শহরের রেহাইচর এলাকায় সেতু সংলগ্ন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি। মানববন্ধনে বিভিন্ন পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য, পরিবহন মালিক, শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবী, দলিল লেখক সমিতিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, ১৯৯৩ সালে উদ্বোধনের পর থেকে দীর্ঘ ৩৩ বছর ধরে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুতে টোল আদায় করা হচ্ছে। বিভিন্ন সময়ে টোল বন্ধের দাবি জানানো হলেও তা বাস্তবায়ন হয়নি। একাধিকবার স্মারকলিপি প্রদান ও আন্দোলন করেও কোনো ফল পাওয়া যায়নি বলেও অভিযোগ করেন তারা।

রূপালী বাংলাদেশ

Link copied!