× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

অতি বর্ষণে ধসে গেল পাকা সড়ক, ঝুঁকি নিয়ে চলাচল

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: মে ১, ২০২৬, ০৬:৪৭ এএম

অতি বর্ষণে ধসে গেল পাকা সড়ক, ঝুঁকি নিয়ে চলাচল

ময়মনসিংহের নান্দাইলে গত কয়েকদিনের অতি ভারী বর্ষণে জনগুরুত্বপূর্ণ একটি পাকা সড়ক ভেঙে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের একপাশ ধসে যাওয়ায় ওই পথ দিয়ে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারী ও বিভিন্ন ধরনের যানবাহন।

সরেজমিনে দেখা যায়, উপজেলার বীরকামট খালী দক্ষিণ বাজার থেকে চরবেতাগৈর ইউনিয়নের চরউত্তরবন্দ বাজার পর্যন্ত সংযোগ সড়কের চরকামট খালী নামক স্থানে এই ভাঙনের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা আব্দুল মতিনের বাড়ির পাশে সড়কের বিশাল একটি অংশ ধসে বড় গর্ত তৈরি হয়েছে। স্থানীয়রা যাতায়াত সচল রাখতে গর্তে মাটি ফেলে চলাচলের চেষ্টা করলেও বৃষ্টিতে তা আবারও পিচ্ছিল ও বিপজ্জনক হয়ে উঠছে।

জানা যায়, ২০১৭ সালে এই সড়কটি পাকাকরণ করা হয়েছিল। বর্তমানে সড়কের ওই অংশটুকু ধসে যাওয়ায় বীরকামট খালী ও চরউত্তরবন্দ এলাকার বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন।

চরকামট খালী গ্রামের পল্লি চিকিৎসক মো. গোলাম মোস্তফা বলেন, টানা বর্ষণে সড়কের এই অবস্থা হয়েছে। বিশাল গর্তের কারণে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। সড়কটি দিয়ে চলাচলকারী চালকরা জানান, গাড়ি নিয়ে পাশ কাটাতে গেলে চাকা দেবে যাওয়ার ভয় থাকে। জীবনের ঝুঁকি নিয়েই তাদের প্রধান এই সড়কে চলাচল করতে হচ্ছে।

চরবেতাগৈর ইউপি প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা সাবিরা খান জানান, সরেজমিনে পরিদর্শন করে ইউএনওর সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম কিবরিয়া পিয়াল জানান, ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। তবে বর্তমানে জরুরি কোনো বরাদ্দ নেই। ইউনিয়ন পরিষদ তহবিল থেকে মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!