× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফেসবুকে ‘জয় বাংলা’ পোস্ট ছাত্রদল নেতা বহিষ্কার

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৭:১২ এএম

ফেসবুকে ‘জয় বাংলা’ পোস্ট  ছাত্রদল নেতা বহিষ্কার

নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে পোস্ট দেওয়ায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মো. মোনায়েম খান নামে এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত মোনায়েম সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বরত ছিলেন। গত শনিবার পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল ও সদস্যসচিব শাহিন আলম জনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাকুন্দিয়া উপজেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে মোনায়েম খানকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল বলেন, ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে পোস্ট দেওয়া এবং সাংগঠনিক কর্মকা-ে নিষ্ক্রিয় থাকাসহ তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। তাই দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাকে বহিষ্কার করা হয়েছে।

উপজেলা ছাত্রদলের এই সিদ্ধান্তের পর স্থানীয় রাজনৈতিক মহলে বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!