গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় ঝন্টু মোল্যা (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। গতকাল সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি রোকনউজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ফালগুনী পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইক ও একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক ঝন্টু মোল্যা নিহত হন। এ সময় ইজিবাইকে থাকা আরও ৬ জন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। নিহত ঝন্টু মোল্যা গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের আকুব্বর মোল্যার ছেলে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন