× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সীমান্তে ভারতীয় বিএসএফের ড্রোন উদ্ধার, উত্তেজনা

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৬:৫১ এএম

সীমান্তে ভারতীয় বিএসএফের  ড্রোন উদ্ধার, উত্তেজনা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর একটি ড্রোন আছড়ে পড়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার মগলিবাড়ী সীমান্ত এলাকায় যান্ত্রিক ত্র”টির কারণে ড্রোনটি বাংলাদেশের অভ্যন্তরে পড়ে যায়। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা ও নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর আওতাধীন বুড়িমারী বিওপির মগলিবাড়ী সীমান্তের মেইন পিলার ৮৪১/৮এস এলাকায় ভারতের ৯৮ হিমালয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা ড্রোন দিয়ে নজরদারি চালাচ্ছিলেন। দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে ড্রোনটি হঠাৎ সীমান্তের জিরো পয়েন্ট অতিক্রম করে বাংলাদেশের প্রায় ১০-২০ গজ ভেতরে চলে আসে।

এ সময় ভুট্টাখেতে কাজ করা এক শ্রমিকের কাছাকাছি এসে ড্রোনটি বিকট শব্দে আছড়ে পড়ে। পরে স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানালে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ড্রোনটি উদ্ধার করে হেফাজতে নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ড্রোনটি পড়ে যাওয়ার পর বিএসএফ সদস্যরা সীমান্ত এলাকায় টহল জোরদার করে এবং সেটি উদ্ধারের চেষ্টা চালায়। শুর”তে বিএসএফ ড্রোনটি বাংলাদেশের অভ্যন্তরে পড়ার বিষয়টি অস্বীকার করলেও পরে তারা সীমান্তের কাছাকাছি অবস্থান নিয়ে তল্লাশি চালাতে থাকে। এতে এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়। বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত ড্রোনটি বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় প্রটোকল অনুযায়ী উভয়পক্ষের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!