× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সরকারি জমি দখলের অভিযোগ ডিসির বিরুদ্ধে হাইকোর্টে রিট

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৭:০১ এএম

সরকারি জমি দখলের অভিযোগ  ডিসির বিরুদ্ধে হাইকোর্টে রিট

সরকারি জমি দখল, অবৈধ দোকান নির্মাণ ও অর্থ আত্মসাতের অভিযোগে সিরাজগঞ্জের জেলা প্রশাসক (ডিসি)সহ সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেন রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট মো. ফারজুল ইসলাম ফাহিম। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক।

এর আগে সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিটটি দায়ের করেন সিরাজগঞ্জ শহরের বাসিন্দা সাংবাদিক মো. সোহান সেখ। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের কাছে আইনি নোটিশ পাঠানো হলেও কোনো জবাব না পাওয়ায় তিনি আদালতের শরণাপন্ন হন।

রিটে সিরাজগঞ্জের জেলা প্রশাসকের পাশাপাশি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা (তথ্য ও অভিযোগ) মো. আব্দুল মান্নান সিদ্দিকীসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ১১ নভেম্বর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে একটি কার্যাদেশ জারি করা হয়। অভিযোগ রয়েছে, ওই কার্যাদেশ কালেক্টরেট সহকারী সমিতির নামে গ্রহণ করা হলেও পরবর্তীতে শর্ত ভঙ্গ করে সরকারি জমি দখল করে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হয়। আবেদনে আরও বলা হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সরকারি নিলামে অংশগ্রহণ এবং অধিগ্রহণকৃত জমিতে দুই সারিতে ১৪টি দোকান নির্মাণ করা হয়েছে। এতে চুক্তির শর্ত লঙ্ঘনের মাধ্যমে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের পর ২০২৬ সালের ৮ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের পাবনা-সিরাজগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ে শুনানির তারিখ নির্ধারণ করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে রিটে উল্লেখ করা হয়েছে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!