নাটোরের বাগাতিপাড়া থেকে ৮৫ পিস ইয়াবাসহ নাটোর সদরের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার জিগরী আজগোরের মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি দল। গ্রেপ্তাররা হলেনÑ নাটোর শহরের কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মো. হায়দার আলীর ছেলে নাঈম (২৫) এবং কাপুড়িয়া পট্টি (নীচা বাজার) এলাকার মো. আজাহার আলীর ছেলে আশিক ইমরান (৩০)। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জিগরীর আজগোরের মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল। অভিযানের সময় ওই এলাকার আব্দুল রশিদের টিনশেড ঘরের পেছন থেকে নাঈম ও আশিক ইমরানকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে মোট ৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে নাঈমের কাছ থেকে ৪০ পিস এবং আশিক ইমরানের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন