ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আ.লীগ নেতা গ্রেপ্তার

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৬:৩৭ এএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদকে এক গৃহবধূ ধর্ষণের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার খালিশপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। থানা সূত্রে জানা গেছে, উপজেলার নাটিমা ইউনিয়নের সাবেক এক মহিলা ইউপি সদস্য সাজ্জাদুলের বিরুদ্ধে থানায় ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন। ওই মামলায় খালিশপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রভাবশালী এই নেতার গ্রেপ্তারের ঘটনায় উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, ওই নেতার বিরুদ্ধে এক নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় করেন। এর পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।