× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৬:৩৩ এএম

গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের তাড়াইলে লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত গলায় বিচি আটকে ঋত্বিক সাহা নামে ৮ বছর বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার ভাওয়াল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ঋত্বিক সাহা ওই গ্রামের টিপন সাহার ছেলে। সে স্থানীয় পুরুড়া বর্ণমালা কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়িতে লিচু খাচ্ছিল ঋত্বিক। এ সময় একটি লিচুর বিচি হঠাৎ তার শ্বাসনালিতে আটকে যায়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অতিশ দাস রাজীব জানান, শিশুটিকে যখন হাসপাতালে আনা হয়, তখন তার শ্বাসক্রিয়া বন্ধ ছিল। গলায় বিচি আটকে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, শিশুদের লিচু বা গোল আকৃতির ফল খাওয়ানোর সময় অভিভাবকদের অত্যন্ত সতর্ক থাকা জরুরি।

তাড়াইল থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, লিচুর বিচি গলায় আটকে এক শিশুর মৃত্যুর খবর তারা পেয়েছেন। এটি একটি অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!