× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রংপুর ব্যুরো

প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৬:১৫ এএম

ব্রিজের সংযোগ সড়কে ধস ঝুঁকি নিয়ে পারাপার

রংপুর ব্যুরো

প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৬:১৫ এএম

ব্রিজের সংযোগ সড়কে ধস  ঝুঁকি নিয়ে পারাপার

রংপুরের পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া ইউনিয়নের মেরিপাড়া এলাকায় নলশিষা নদীর ওপর নির্মিত একটি ব্রিজের সংযোগ সড়কের এক পাশ ধসে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বর্তমানে বাঁশের পাটাতন তৈরি করে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী ও যানবাহনের যাত্রীরা। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। স্থানীয়রা জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন অন্তত দুই থেকে তিন হাজার মানুষ চলাচল করেন। দ্রুত সংযোগ সড়কটি সংস্কার না করা হলে দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা তাদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে কয়েক বছর আগে নলশিষা নদীর ওপর ব্রিজটি নির্মাণ করা হয়। এটি মেরিপাড়া, নলশিষা ও আশপাশের অন্তত ছয়টি গ্রামের মানুষের চলাচলের প্রধান মাধ্যম। প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করেন। সম্প্রতি ব্রিজটির এক পাশের সংযোগ সড়ক ধসে পড়লে যান চলাচল ব্যাহত হয়। পরে স্থানীয়রা নিজেদের উদ্যোগে বাঁশের পাটাতন তৈরি করে অস্থায়ীভাবে পারাপারের ব্যবস্থা করেন। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়ে চলাচল করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। ফলে দিন দিন জনদুর্ভোগ বাড়ছে।

স্থানীয় বাসিন্দা মামুন মিয়া বলেন, ‘ছোট ছোট শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের ওপর দিয়ে পারাপার হচ্ছে। দ্রুত সংস্কার না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।’ আরেক বাসিন্দা মনির হোসেন বলেন, ‘এখন কোনোমতে চলাচল করা যাচ্ছে। মোটরসাইকেল বা ভ্যান চলাচলের সময় পাটাতন দুলতে থাকে। বর্ষা মৌসুম এলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।’ পথচারী আমিনুল ইসলাম, রিয়াজ, সাগর ও আব্দুল মমিনসহ অনেকেই জানান, প্রতিদিন কাজে যেতে এই পথ ব্যবহার করতে হয়। বিশেষ করে বয়স্ক মানুষ ও শিক্ষার্থীদের জন্য এটি বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে উপজেলা এলজিইডির প্রকৌশলী আসাদুজ্জামান বাপ্পি বলেন, ব্রিজটির সংযোগ সড়কের এক পাশ ধসে যাওয়ার বিষয়টি জানার পর স্থান পরিদর্শন করা হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পাওয়া মাত্র দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!