× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ব্র্যাকের সভা

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৬:৩১ এএম

ব্র্যাকের সভা

বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে রাজশাহীর পুঠিয়ায় ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও লিয়াকত সালমান। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ২০২৯ সাল পর্যন্ত পরিচালিত এই প্রকল্পের মূল লক্ষ্য মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। সভায় বক্তারা ইভ টিজিং, বুলিং ও জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানান। ইউএনও লিয়াকত সালমান বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সামাজিক আন্দোলনের বিকল্প নেই। অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন। প্রকল্পটি উপজেলার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানসহ স্থানীয় কমিউনিটি ও গণপরিবহনে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে।

রূপালী বাংলাদেশ

Link copied!