× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০৬:৪৫ এএম

স্বর্ণালংকার উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০৬:৪৫ এএম

স্বর্ণালংকার উদ্ধার

খাগড়াছড়ি সদরের সবুজবাগ এলাকায় চুরি হওয়া স্বর্ণালংকার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে সদর থানা-পুলিশ। এই ঘটনায় মো. হৃদয় নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হৃদয় ভুক্তভোগী জাহাঙ্গীর আলমের মেজো ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের ‘আল্লার দান’ হোটেলের টয়লেটের সিলিং থেকে এসব অলংকার উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ এবং হৃদয়ের মোবাইলে বিকাশের অস্বাভাবিক লেনদেন দেখে পুলিশের সন্দেহ হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করে। অভিযানে নেতৃত্ব দেন ওসি মো. কায় কিসলু ও সেকেন্ড অফিসার মো. ইসমাইল। পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত মালামাল পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ছেলের সাজার বিষয়টি এখন বাবার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

রূপালী বাংলাদেশ

Link copied!