× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৬:৫৩ এএম

চালসহ ট্রাক জব্দ

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৬:৫৩ এএম

চালসহ ট্রাক জব্দ

নেত্রকোনার মদন উপজেলায় পাচারকালে সরকারি ৬৬৭ বস্তা চালসহ ট্রাক জব্দ করেছে প্রশাসন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে মদন উপজেলার সাম্য ফিলিং স্টেশনের সামনে থেকে চালভর্তি ট্রাকটি জব্দ করা হয়। এ সময় চালক ও তার সহকারীকে আটক করা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে মদন উপজেলা সরকারি খাদ্যগুদাম থেকে ৬৬৭ বস্তা সরকারি চালভর্তি ট্রাকটি বের হয়ে বারহাট্টা উপজেলার বাউসীর তালুকদার রাইস মিলে নিয়ে যাওয়ার জন্য রওনা হন চালক। স্থানীয় লোকজন পাচারের বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে চালক চালের বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য না দিতে পারায় চালভর্তি ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়। মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রি জানান, খবর পেয়ে সরকারি ৬৬৭ বস্তা চাল জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!