নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবীকৃত পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে ‘এআরবি ব্রিকস’ নামে একটি ইটভাটায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে উপজেলার বিরাবো এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী গোলজার মোল্লা জানান, এলাকার চিহ্নিত সন্ত্রাসী কাউসার, ফজলে রাব্বি ও সানির নেতৃত্বে ৫০-৬০ জনের একটি সশস্ত্র দল তার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। হামলাকারীরা অফিসে ভাঙচুর চালিয়ে আলমারি ভেঙে ইট বিক্রির প্রায় ১৪ লাখ টাকা লুট করে নেয়। এ সময় বাঁধা দেওয়ায় এক কর্মচারীকে মারধর করা হয়। ভোলাবো তদন্ত কেন্দ্রের এসআই ফরহাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন