ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কৃষক মাঠ দিবস

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৫:৪৩ এএম

নওগাঁর ধামইরহাটে পর্যায়ক্রমিক ভেজানো ও শুকনো (অডউ) পদ্ধতিতে ধান চাষাবাদ বিষয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় ধামইরহাট পৌরসভার বেড়াডাঙা গ্রামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইএসডিওর গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে টেকসই কৃষি ব্যবস্থাপনা, সাশ্রয়ী সেচব্যবস্থা, ভূগর্ভস্থ পানির সংরক্ষণ এবং জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে স্থানীয় কৃষকদের মাঝে আলোচনা করা হয়। বক্তারা আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী (বিএমডিএ) ছানাউল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাসুদ রানা, কো-অর্ডিনেটর (মিউনিসিপালিটি লিয়াজোঁ) কামরুজ্জামান সরকার প্রমুখ।