× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ট্রাকচাপায় নারী নিহত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মে ২২, ২০২৬, ০২:৫৯ এএম

ট্রাকচাপায় নারী নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় উত্তপ্ত তরল বিটুমিনবাহী ট্রাকচাপায় ফুয়ারা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের দাদপুর সাহেবগঞ্জ আন্ডার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফুয়ারা খাতুন দাদপুর সাহেবগঞ্জ মহ্যৎপাড়া গ্রামের কোবাদ আলীর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, উত্তপ্ত তরল বিটুমিনবাহী একটি ট্রাক ঢাকা থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। ট্রাকটি দাদপুর সাহেবগঞ্জ আন্ডার ব্রিজের ওপর দিয়ে না গিয়ে পাশের বিকল্প সড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া ফুয়ারা খাতুন ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!