× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: মে ২২, ২০২৬, ০৩:২৭ এএম

ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা

যশোর প্রতিনিধি

প্রকাশিত: মে ২২, ২০২৬, ০৩:২৭ এএম

ইজিবাইক চালককে  কুপিয়ে হত্যা

যশোরের ঝিকরগাছা উপজেলায় আবু হুরাইরা মিম (৩০) নামের এক ইজিবাইক চালক খুন হয়েছেন। গত বুধবার গভীর রাতে ঝিকরগাছা পৌরসভার সীমানা পিলারের কাছে এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। নিহত আবু হুরাইরা মিম কীর্তিপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের মামাতো ভাই মার”ফ জানান, আবু হুরাইরা মিম ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তবে বেশ কয়েকদিন ধরে তিনি ইজিবাইক না চালিয়ে অলস সময় পার করছিলেন। এলাকায় তার কোনো শত্র” ছিল না। কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে তা ধারণা করা যাচ্ছে না। পারিবারিক জীবনে তিনি দুই কন্যাসন্তানের জনক ছিলেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, বুধবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি মিম। রাতে অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটিও বন্ধ পাওয়া যায়। বৃহস্পতিবার সকালে লোকমুখে জানতে পারেন, যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা পৌরসভার সীমানা পিলারের নিচে নয়ন ঝিলে মিমের মরদেহ পড়ে রয়েছে। খুনের ঘটনায় জড়িতদের দ্র”ত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্বজনরা।

ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, নিহত আবু হুরাইরা মিমের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শত্র”তার জের ধরে দুর্বৃত্তরা তাকে হত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!