× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রংপুর ব্যুরো

প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০১:১৮ এএম

পুকুরে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু

রংপুর ব্যুরো

প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০১:১৮ এএম

পুকুরে গোসল করতে নেমে  দুই কিশোরের মৃত্যু

রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের কাঠালপাড়া গ্রামে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই। গত বৃহস্পতিবার রাতে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলোÑ কাঁঠালপাড়া গ্রামের নুরু মিয়ার ছেলে তামিম (১৩) এবং সুরুজ মিয়ার ছেলে সাদমান (১৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে চার বন্ধু একসঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। সাঁতার না জানায় একপর্যায়ে তামিম ও সাদমান গভীর পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা অপর দুই বন্ধু চিৎকার শুরু করলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৯টার দিকে দুই কিশোরকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দা রওশন মিয়া বলেন, দুই ছেলেই খুব শান্ত ও ভদ্র ছিল। হঠাৎ এমন দুর্ঘটনায় পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে গেছে।

আরেক বাসিন্দা রায়হান বলেন, তারা সবসময় একসঙ্গে খেলাধুলা করত। বিকেলে গোসল করতে গিয়ে এমন ঘটনা ঘটবে, তা কেউ ভাবতে পারেনি। চতরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক শাহিন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। দুই কিশোরের মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পীরগঞ্জ থানার ওসি নজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো আপত্তি না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!