× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বগুড়া ব্যুরো

প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০১:২২ এএম

বিএনপির একাধিক প্যানেল জামায়াতের একক

বগুড়া ব্যুরো

প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০১:২২ এএম

বিএনপির একাধিক প্যানেল জামায়াতের একক

বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিআই) ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থিত ব্যবসায়ীরা পৃথক প্যানেলে অংশ নিচ্ছেন। সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও ৯টি পরিচালকসহ মোট ১২টি পদের জন্য গত রোববার প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

তফসিল অনুযায়ী, রোববার বিকেল ৪টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র সংগ্রহের নির্ধারিত সময়। এ দিন ব্যবসায়ীরা চেম্বার ভবনে নির্বাচন পরিচালনা বোর্ডের নিকট থেকে মনোনয়ন তোলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত ব্যবসায়ীদের সংগঠন ‘আইবিডব্লিউএফ’ সেলিম রেজার নেতৃত্বে একক প্যানেল চূড়ান্ত করে মাঠে নেমেছে। এই প্যানেলে সিনিয়র সহ-সভাপতি পদে এরশাদুল বারী এরশাদ এবং সহ-সভাপতি পদে মামুনুর রশিদ মামুনসহ ৯ জন পরিচালক প্রার্থী রয়েছেন।

অন্যদিকে, বিএনপির বিভিন্ন নেতার অনুসারী ব্যবসায়ীরা প্যানেল চূড়ান্ত করতে না পারায় ২-৩টি বিভক্ত প্যানেলে মনোনয়ন সংগ্রহ করেছেন। নির্বাচনে সভাপতি পদে জামায়াতের সেলিম রেজা ছাড়াও বিএনপির আতিকুর রহমান বাদল, মামদুদুর রহমান শিপন ও মোজাম্মেল হক লালু মনোনয়ন নিয়েছেন।

 

রূপালী বাংলাদেশ

Link copied!