× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৬:২৭ এএম

নৌকাডুবিতে নারী ও শিশুর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৬:২৭ এএম

নৌকাডুবিতে নারী ও শিশুর মৃত্যু

ঈদ উপলক্ষে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে নৌকাডুবির মর্মান্তিক ঘটনায় এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক কিশোরী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত সোমবার বিকেল ৪টার দিকে নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনি ইউনিয়নের বিষম্ভপুর গ্রামের চিকনি বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কলোহরি গ্রামের মনসুর আলীর স্ত্রী জামিলা আক্তার (৩০) এবং গৌরীপুর উপজেলার হাসনপুর গ্রামের আবু তাহেরের মেয়ে নুসরাত (৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে জামিলা আক্তার ও নুসরাত পূর্বধলা উপজেলার বিশকাকুনি-বিষম্ভপুর গ্রামের একিন আলীর বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিকেলে তারা কয়েকজনের সঙ্গে একটি ছোট কাঠের নৌকায় করে চিকনি বিলে ঘুরতে বের হন। একপর্যায়ে নৌকাটিতে অতিরিক্ত যাত্রী উঠানো হলে সেটি ভারসাম্য হারিয়ে পানিতে ডুবে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তিনজনকে গুরুতর অবস্থায় পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জামিলা আক্তার ও নুসরাতকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত মিম (১২) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!