ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ক্ষতিগ্রস্তদের সহায়তা

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৬:৩১ এএম

টাঙ্গাইলের কালিহাতীতে রডবাহী ট্রাক উল্টে সড়ক দুর্ঘটনায় নওগাঁর নিহত ও আহত শ্রমিকদের পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জেলার মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এই অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। অনুষ্ঠানে দুর্ঘটনায় নিহত ১০ জনের প্রত্যেক পরিবারকে ১০ হাজার এবং আহত ৫ পরিবারকে ৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। এতে জেলা জামায়াতের আমির খন্দকার মো. আব্দুর রাকীবসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ওই মর্মান্তিক দুর্ঘটনায় নওগাঁর মান্দা ও নিয়ামতপুর উপজেলার ১১ জন শ্রমিক নিহত হন। প্রধান অতিথি নিহতদের পরিবারের জন্য বিশেষ সরকারি বরাদ্দ এবং নিরাপদ সড়কের দাবি জানান।