ঢাকা শনিবার, ০৬ জুন, ২০২৬

মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৬:৪২ এএম

সাতক্ষীরায় নিজ-ঘর থেকে ওয়াহেদা সুলতানা শিমু (৩৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা হাটখোলা এলাকার একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত শিমু ওই এলাকার মৃত মিয়ারাজ আলীর কন্যা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত ৩ জুন সন্ধ্যার পর বাড়ির সামনে একটি চায়ের দোকানে তাকে শেষবারের মতো দেখা যায়। এরপর থেকে তাকে এলাকায় আর কেউ দেখেনি। মৃতের বড় বোন রাবেয়া সুলতানা জানান, তারা পাঁচ বোন ও এক ভাই। ২০০৭ সালে শহরের সুলতানপুরের সাংবাদিক আহসানের সঙ্গে ছোট বোন অহিদা সুলতানা শিমুর বিয়ে হয়। বিয়ের তিন মাস পর শিমুর স্বামী আহসান গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।