পিরোজপুরের মঠবাড়িয়ায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে ছোয়ারাব জোমাদ্দার (৫০) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার পুরে উপজেলার সোনাখালী এলাকার ডা. রুস্তম আলী ফরাজি কলেজ সংলগ্ন মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছোয়ারাব জোমাদ্দার ওই এলাকার মৃত হাসেম জোমাদ্দারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে আকস্মিক বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ছোয়ারাব কলেজ সংলগ্ন মাঠে চরতে থাকা নিজের গরু খুঁজতে যান। মাঠে পৌঁছানোমাত্রই তার ওপর প্রচ- শব্দে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই ঝলসে গিয়ে তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সৌমিত্র সিনহা রায় বলেন, বজ্রপাতে আক্রান্ত হয়ে ছোয়ারাব নামে একজন রোগী হাসপাতালে এসেছিলেন। কিন্তু হাসপাতালে আসার আগেই তিনি মারা যান।

