ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০২:০৮ এএম

চাঁদপুর শহরের পুরানবাজার খাল দূষণ ও ভরাট করার কারণে তিন রাইস মিল মালিককে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার দুপুরে পুরানবাজার নাপিতবাড়ি খাল এলাকায় পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। এসব তথ্য নিশ্চিত করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান। প্রাপ্ত তথ্যে জানাগেছে, পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে পুরানবাজার নাপিতবাড়ি খালে ধানের তুষ ও ছাই এবং ধান সিদ্ধ গরম পানি অপসারণ করে খাল দূষণ ও ভরাট করায় ময়নামতি অটো রাইস মিল মালিককে ৫০ হাজার টাকা, বাবা অটো রাইস মিল মালিককে ৬০ হাজার টাকা এবং আজমিরি অটো রাইস মিল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এ ছাড়া পরিবেশ অধিদপ্তর এর অন্যান্য কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতে আইনশৃঙ্খলা রক্ষায় জেলার একদল পুলিশ ফোর্স সহযোগিতা করে।