ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ডাস্টবিন বিতরণ

শালিখা (মাগুরা) প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৬:১২ এএম

মাগুরার শালিখা উপজেলায় পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা ও সবুজায়নের লক্ষ্যে ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ে ডাস্টবিন ও বৃক্ষচারা বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বার্ষিক উন্নয়ন কর্মসূচির অর্থায়নে উপজেলার ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ে দুটি করে মোট ১০০টি ডাস্টবিন বিতরণ করা হয়। একই সঙ্গে প্রতিটি বিদ্যালয়ে ১০টি করে মোট ৫০০টি বিভিন্ন প্রজাতির বৃক্ষচারা ও সুরক্ষার জন্য বেড়া প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং পরিবেশবান্ধব মানসিকতা তৈরির লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ এবং শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও মাগুরা জেলা বিএনপির সদস্য মুন্সী মনিরুজ্জামান (চকলেট)।