ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

অবহিতকরণ সভা

তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৬:১৩ এএম

বরগুনার তালতলী উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ সভায় ক্যাম্পেইনের লক্ষ্য, কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ভূপেন চন্দ্র ম-ল। মূল আলোচনা উপস্থাপন করেন ডা. ইফফাত জাহান। সভায় উপস্থিত ছিলেন তালতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম, উপজেলা শিক্ষক সমাজের সভাপতি ইউনুছ আলী হাওলাদার এবং তালতলী মডেল মসজিদের ইমাম সাফায়েত উল্লাহ মাদানী।