নাটোরের সিংড়ায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫ হাজার ৮৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকাল ৯টায় উপজেলা কৃষি হলরুমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন