× UCB Sticker Card
সোমবার, ২৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn
১০ লাখ টাকা কাবিনে বিয়ে

রাতে বিধবার ঘরে গিয়ে ধরা মসজিদের ইমাম

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৭:১৫ এএম

রাতে বিধবার ঘরে গিয়ে ধরা মসজিদের ইমাম

সিরাজগঞ্জের রায়গঞ্জে এক নারীর ঘরে ‘আপত্তিকর অবস্থায়’ আটক হয়েছেন মসজিদের ইমাম। গত শনিবার রাতে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেড়াগাঁতী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক ইমামের নাম মো. সেলিম। তিনি স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন।

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত ১২টার দিকে ইমাম সেলিম ওই এলাকার মৃত আল আমিনের স্ত্রী মোছা. শানু বেগমের ঘরে প্রবেশ করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ঘরে গিয়ে ইমামকে হাতেনাতে আটক করেন। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মসজিদের মুসল্লিদের অভিযোগ, সেলিম প্রায় ১০ বছর ধরে ওই মসজিদে ইমামতি করছেন। তার মতো একজন ধর্মীয় ব্যক্তির এমন কর্মকা-ে এলাকাবাসী ও মুসল্লিরা চরম বিব্রত।

স্থানীয় বাসিন্দাদের দাবি, শানু বেগমের স্বামী মারা যাওয়ার পর থেকেই ইমাম সেলিমের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। বিষয়টি নিয়ে এলাকায় আগে থেকেই নানা গুঞ্জন চলছিল।

জিজ্ঞাসাবাদে ইমাম সেলিম জানান, গত দেড় মাস ধরে মুঠোফোনের মাধ্যমে তাদের সম্পর্ক গড়ে ওঠে। সেই পরিচয়ের সূত্র ধরেই তিনি ওই রাতে শানু বেগমের বাড়িতে গিয়েছিলেন।

জানতে চাইলে শানু বেগম বলেন, তার ও ইমামের মধ্যে সম্পর্ক রয়েছে। এ ছাড়া, বিয়ের বিষয়ে তার আগ্রহ রয়েছে, তাই তিনি ইমামকেই বিয়ে করতে চান।

এদিকে পরিস্থিতি সামাল দিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আলোচনার আয়োজন করেন। দীর্ঘ আলোচনার পর ১০ লাখ টাকা কাবিন ধার্য করা হয়। উপস্থিত ব্যক্তিদের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ে শেষে ইমাম সেলিম শানু বেগমকে স্ত্রী হিসেবে নিজের বাড়িতে নিয়ে যান।

এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান জানান, ‘বিষয়টি আমরা জেনেছি। এখন পর্যন্ত সংক্ষুব্ধ হয়ে কেউ থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রূপালী বাংলাদেশ

Link copied!