ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

গৃহবধূর মৃত্যু

মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৬:৩০ এএম

ভোলার মনপুরায় ছেলের জন্য মেয়ে দেখতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের অহিদ মেম্বারের হালটের পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ হলেনÑ উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট এলাকার বাসিন্দা সিরাজের স্ত্রী মনোয়ারা বেগম। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে ছেলের বিয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছিলেন মনোয়ারা বেগম। এ সময় মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।