ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

কারিগরি কর্মশালা

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৬:৩৩ এএম

ভোলার চরফ্যাশনে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষিভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ সম্প্রসারণে দিনব্যাপী আঞ্চলিক কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)-এর বাস্তবায়নে কৃষি-ক্ষুদ্র উদ্যোগ উন্নয়ন ইউনিটের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি এফডিএ’র নিজস্ব হলরুমে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. দীনেশ চন্দ্র মজুমদার এবং চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজন আলী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এফডিএ’র সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথ। কর্মশালার সঞ্চালনা করেন সংস্থাটির মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. সাইদুর রহমান।