× UCB Sticker Card
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা কিশোরীসহ গ্রেপ্তার ২

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৬:৩৭ এএম

প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা  কিশোরীসহ গ্রেপ্তার ২

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ১৫ বছর বয়সি এক কিশোরী ও তার সঙ্গে থাকা এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার ভোরে উপজেলার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম সাইয়েদ আবদুল্লাহ সিয়াম (২২) লক্ষ্মীপুর গ্রামের এনামুল হকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মো. আরিফ হোছাইন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে ফেসবুকের মাধ্যমে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার এক কিশোরীর সঙ্গে সিয়ামের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা একাধিকবার ঢাকার বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান করেন। এ সময় কিশোরী গর্ভবতী হন বলে পুলিশ জানায়। পরবর্তীতে ওই গর্ভপাত ঘটানো হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বিয়ের আশ্বাসে রোববার রাতে কিশোরী তার এক নিকটাত্মীয় আরিয়ান খান মাহিদকে সঙ্গে নিয়ে সিয়ামের বাড়িতে আসে। তারা সিয়ামের নানার মালিকানাধীন একটি ভবনে ওঠে, যেখানে সিয়াম একাই বসবাস করতেন।

ভোরের দিকে বিয়ে ও গর্ভপাতের বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কিশোরী সঙ্গে থাকা ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা এনামুল হক বলেন, ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি ছেলের রক্তাক্ত মরদেহ দেখতে পান। তিনি জানান, ওই ভবনটি তার শ্বশুরের মালিকানাধীন এবং ছেলে সেখানে একাই থাকতেন।

ওসি মো. আরিফ হোছাইন বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, বিয়ে ও গর্ভপাতের বিষয় নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে হত্যাকা-ে ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়েছে।’ পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কিশোরী ও আরিয়ান খান মাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!