ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

বাউবি শিক্ষক ফোরামের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৬:৪৭ এএম

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ২০২৬ থেকে ২০২৮ মেয়াদের ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক মো. আনিছুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মো. আবু তালেব।

নবগঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহসভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ ম-ল ও অধ্যাপক আমিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. মো. জাকির হোসেন তালুকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান, দপ্তর ও প্রচার সম্পাদক অধ্যাপক ড. মো. এ কে এম আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক সহযোগী অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমান এবং গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক সহযোগী অধ্যাপক সাকিবা ফেরদৌসী।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. রাফসান মাহমুদ, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সোবাহান, সহকারী অধ্যাপক মো. সাব্বির হোসেন, প্রভাষক মো. মোরছালিনুর রশিদ, প্রভাষক মো. আনিসুর রহমান এবং প্রভাষক মোছা. জারিন তাসনীম মুনিফা।

নবনির্বাচিত নেতৃবৃন্দ জানিয়েছেন, তারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবান্ধব, গণতান্ত্রিক, গবেষণামুখী ও সহমর্মিতাপূর্ণ একাডেমিক পরিবেশ গড়ে তুলতে কাজ করবেন। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক সমাজের পেশাগত মর্যাদা সংরক্ষণ, গবেষণা কার্যক্রম আরও গতিশীল করা এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নতুন কার্যনির্বাহী পরিষদের নেতারা শিক্ষক সমাজের আস্থা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, জ্ঞানভিত্তিক, গবেষণানির্ভর ও মানবিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে সব শিক্ষককে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।

তাদের মতে, বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণা, উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং শিক্ষক-শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করাই হবে নতুন কমিটির অন্যতম অগ্রাধিকার। পাশাপাশি একাডেমিক উৎকর্ষ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণœ রাখতে শিক্ষক সমাজের সম্মিলিত অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হবে।