× UCB Sticker Card
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খামারিদের বিক্ষোভ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৬:৪৯ এএম

খামারিদের বিক্ষোভ

ঢাকার ধামরাইয়ে ডিম ও ব্রয়লার মুরগির ন্যায্য মূল্য নিশ্চিত এবং করপোরেট সিন্ডিকেট ভাঙার দাবিতে ব্যতিক্রমী প্রতিবাদ ও মানববন্ধন করেছেন প্রান্তিক পোল্ট্রি খামারিরা। গতকাল সোমবার দুপুরের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় শতাধিক খামারি এই মানববন্ধনে অংশ নেন। এ সময় তারা মহাসড়কে শত শত ডিম ভেঙে প্রতিবাদ জানান। প্রতিবাদে অংশ নেওয়া খামারিদের অভিযোগ, পোল্ট্রি ফিড, বাচ্চা ও ওষুধের দাম ধারাবাহিকভাবে বাড়লেও বাজারে ডিম ও ব্রয়লার মুরগির ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে না। করপোরেট কোম্পানির সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করায় উৎপাদন খরচের চেয়েও কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এতে ক্ষতির মুখে পড়ে অনেক প্রান্তিক খামারি তাদের খামার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন বলেও দাবি করেন তারা। খামারিদের আরও অভিযোগ, একটি মহল পরিকল্পিতভাবে ছোট ও মাঝারি খামারিদের ব্যবসা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই দ্রুত ফিডের দাম কমানো, বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং ডিম ও মুরগির ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন তারা।

 

রূপালী বাংলাদেশ

Link copied!