গাজীপুরের পুবাইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত রোববার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শিক্ষার্থীর নাম নাফিস সরদার (১৫)। তিনি গাজীপুর মহানগরের পুবাইল থানার ৪০ নম্বর ওয়ার্ডের কুদাব এলাকার বাসিন্দা রাসেদ সরদারের ছেলে। পরিবারের সঙ্গে তিনি রাজধানীর উত্তরায় বসবাস করতেন এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন আগে নাফিস জ্বরে আক্রান্ত হলে প্রথমে তাকে মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে গত শুক্রবার তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হলেও তার শারীরিক অবস্থার ক্রমেই অবনতি ঘটে। রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন