ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

স্কুলছাত্রীর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৭:১৩ এএম

মেহেরপুরের গাংনী উপজেলায় সাপের ছোবলে জুঁই (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত জুঁই উপজেলার সাহারবাটি গ্রামের জামাল উদ্দিনের মেয়ে এবং ইবাদৎখানা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাতে ঘুমন্ত অবস্থায় জুঁইকে সাপে কামড় দেয়। বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা তাকে স্থানীয় ওঝার কাছে নিয়ে রাতভর ঝাড়ফুঁক করান। পরে তার অবস্থার অবনতি হলে রোববার সকালে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। গাংনী থানার ওসি মুহাদ্দিদ মুর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।