শেরপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির জুলাই মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহারশী’-তে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এ. বি. এম. মামুনুর রশিদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তারা, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা, প্রেসক্লাব নেতৃবৃন্দ, জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা।

