ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

কাঠমিস্ত্রির মৃত্যু

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৭:১৩ এএম

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় বিদ্যুৎস্পর্শে মো. জাকারিয়া (৩৫) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার সোহাগদল ইউনিয়নের পশ্চিম সোহাগদল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকারিয়া দক্ষিণ সোহাগদল গ্রামের মো. আব্দুস ছত্তার মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে জাকারিয়া তার শ^শুর মো. জাফর মিয়ার বাড়িতে ঘরের চাল টিন দিয়ে ছাউনি দেওয়ার কাজ করছিলেন। এ সময় অসাবধানবশত বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান জানান, হাসপাতালে আনার আগেই জাকারিয়ার মৃত্যু হয়েছিল।