গাজীপুরের টঙ্গীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা নিতে পুলিশের গড়িমসি ও আসামি গ্রেপ্তারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। গত শুক্রবার রাত পৌনে ৮টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় এই অবরোধ শুরু হয়। পরে পুলিশের আশ্বাসে দেড় ঘণ্টা পর অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, গত ১২ জুলাই স্থানীয় ব্যবসায়ী বিপ্লব শিশুটিকে ধর্ষণ করে। গত সোমবার শিশুটি অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি প্রকাশ পায়। এলাকাবাসী বিপ্লবকে আটক করলেও প্রভাবশালীদের ইন্ধনে পুলিশ তাকে ছেড়ে দেয় এবং মীমাংসার চাপ দেয়। পরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় বৃহস্পতিবার মামলা হয়। ভুক্তভোগীর পিতা সিমা-ফারুক দম্পতির যোগসাজশের অভিযোগ তুলেছেন। টঙ্গী পশ্চিম থানার পরিদর্শক ইমানুর রহমান জানান, মামলা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন