× UCB Sticker Card
রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০২:২০ এএম

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক দলের নেতা

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০২:২০ এএম

প্যারোলে মুক্তি পেয়ে বাবার  জানাজায় স্বেচ্ছাসেবক দলের নেতা

নড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশি পাহারায় বাবা টিপু মোল্লার (৫৮) জানাজায় অংশ নিয়েছেন ছেলে স্বেচ্ছাসেবক দলের নেতা জিসানুর রহমান জিসান (৩৩)। শুক্রবার বাদ জুমা বাঁশগ্রাম ইউনিয়নের যদুনাথপুর গ্রামের নিজ বাড়ির পাশের মাঠে বাবার জানাজায় অংশ নেন তিনি। জিসান বাঁশগ্রাম ইউনিয়নের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ভাঙচুর ও মারধর মামলায় কারাগারে আছেন।

জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তার বাবা টিপু মোল্লা। বাবার মৃত্যুর পর আইনি প্রক্রিয়ায় ছেলে জিসানকে কারাগার থেকে পেরোলে মুক্তি দেয় জেলা কারাগার কর্তৃপক্ষ। পরে পুলিশের সহযোগিতায় জিসানের বাবার জানাজাসহ কর্মচন্দ্রপুর কবরস্থানে দাফন সম্পন্ন শেষে আবারও কারাগারে পাঠানো হয় জিসানকে।

ওসি অজয় কুমার কুন্ডু বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে পুলিশি পাহারায় শুক্রবার তার বাবার জানাজায় জিসানকে নিয়ে যাওয়া হয়। জানাজা ও দাফন শেষে তাকে আবার কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে পুলিশ। উল্লেখ্য, সদ্য সাবেক সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু রায়হানের (৩৫) অফিসকক্ষে ঢুকে ভাঙচুর, সরকারি কাজে বাধা দেওয়াসহ কর্মকর্তাকে মারধরের অভিযোগ এনে গত ২৮ জুন জিসানুর রহমানসহ অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় কারাগারে রয়েছেন জিসান।

রূপালী বাংলাদেশ

Link copied!