× UCB Sticker Card
রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০২:২২ এএম

বালাগঞ্জে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ওপর হামলা

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০২:২২ এএম

বালাগঞ্জে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ওপর হামলা

বালাগঞ্জে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিরিয়া গ্রামের মৃত কলিম উল্লাহর ছেলে হারুন মিয়া (৫০) গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীরা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

জানা যায়, গত বছরের ১০ মে একই গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে লয়লুছ মিয়াসহ তার চার ভাইয়ের ওপর হারুন মিয়ার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। হামলার ঘটনায় লয়লুছ মিয়া ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরই জেরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার বালাগঞ্জ বাজারের কাছে নিহত লয়লুছ মিয়ার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে পরিকল্পিতভাবে হামলা করে বলে অভিযোগ করেন হারুন মিয়া। এ ব্যাপারে ওসি ইমতিয়াজ মাহফুজ ভুঁইয়া বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!