× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৯:২০ এএম

চট্টগ্রামে সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে শেষ ওয়ানডে

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৯:২০ এএম

চট্টগ্রামে সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে শেষ ওয়ানডে

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে হয়েছে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এবার তৃতীয় ও শেষ ওয়ানডে হতে যাচ্ছে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। সিরিজ সমতায় থাকায় ২৩ এপ্রিল সেখানেই হবে এর নিষ্পত্তি। তার আগে টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঢাকার মতো এই ম্যাচও সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে।
বিসিবির দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী ২০০ টাকায় ইস্টার্ন গ্যালারিতে বসে খেলা দেখা যাবে। ওয়েস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য ৩০০ টাকা। এ ছাড়া শহিদ আবু সাঈদ স্ট্যান্ড ও শহিদ শ্রাবণ স্ট্যান্ডের টিকিটির দাম রাখা হয়েছে ৬০০ টাকা। রুফটপ ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটির মূল্য ২ হাজার ৫০০ টাকা। টিকিটের দামের মধ্যে এটাই সর্বোচ্চ। চট্টগ্রামেই হবে প্রথম দুই টি-টোয়েন্টি। ২৭ ও ২৯ এপ্রিল দুটি টি-টোয়েন্টি শেষে ২ মে তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।

রূপালী বাংলাদেশ

Link copied!