× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ১১:০৩ এএম

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ১১:০৩ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

‘দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গর্ব স্বদেশ’ এই স্লোগানের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে জেলা কর্মসংস্থান এবং জনশক্তি অফিসের আয়োজনে চুয়াডাঙ্গায় র‌্যালি, আলোচনা সভা এবং দিনব্যাপী প্রবাসী মেলা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে এ কর্মসূচি পালিত হয়।

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে সকালেই জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে ডিসি সাহিত্য মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রবাসী মেলায় সাতটি স্টল স্থাপন করা হয়, যেখানে প্রবাসীদের বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করা হয়।

আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিএম তারিকুজ্জামান, চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মুছাব্বেরুজ্জামান এবং জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক আব্দুল হালিম।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রবাসগামী শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!