× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ১১:১৭ এএম

খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তা প্রধান হলেন শামছুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ১১:১৭ এএম

ইনসেটে ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম। ছবি : রূপালী বাংলাদেশ

ইনসেটে ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম। ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা’ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে নান্দাইলের সর্বত্র ব্যাপক আলোচনার পাশাপাশি আনন্দের ঢেউ দেখা দিয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম ওরফে ‘সূর্য’র বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার চারআনিপাড়া এলাকায়। তিনি মরহুম এ এফ এম ইসহাকের ছেলে এবং সাত ভাই ও তিন বোনের মধ্যে ষষ্ঠ। ছোটবেলা থেকে তিনি পরিবার ছাড়াও এলাকায় একজন সজ্জন মানুষ হিসেবে ব্যাপক গ্রহণযোগ্য হয়ে আছেন।

বাংলাদেশ সেনাবাহিনীতে ২১তম বিএমএ লং-কোর্সে কোর অব আর্টিলারিতে ১৯৮৯ সালের ডিসেম্বর মাসে কমিশন লাভ করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. শামছুল ইসলাম। এলাকায় তিনি ‘সূর্য’ নামে পরিচিত।

তিনি আল-আজহার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন এবং চণ্ডীপাশা উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেন। অষ্টম শ্রেণিতে ময়মনসিংহ জেলায় প্রথম হয়ে ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেন।

পরে কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে মেধাতালিকায় শীর্ষস্থান অর্জন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে প্রথম শ্রেণিতে মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ অর্জন করেন। ফিলিপাইন ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটি থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি অর্জন করে স্বর্ণপদক পান।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে প্রথম শ্রেণিতে মিলিটারি টেকনোলজিতে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে বাংলাদেশের নিউক্লিয়ার সিকিউরিটি বিষয়ে প্রথম ডক্টরেট (PhD) ডিগ্রি অর্জন করেন।

বিশেষ সামরিক ও কৌশলগত প্রশিক্ষণ: ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. শামছুল ইসলাম পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন বাংলাদেশ, পাকিস্তান, যুক্তরাজ্য, চীন, ফিলিপাইন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রসহ সাতটি দেশে। তিনি সামরিক একাডেমিতে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে ওসমানী গোল্ড মেডেল লাভ করেন।

দেশে ও বিদেশে স্টাফ কলেজ এবং গানারি স্টাফ কোর্স সম্পন্ন করে তিনি বিরল কৃতিত্ব অর্জন করেছেন। বিশেষজ্ঞতা অর্জন করেছেন জাতীয় নিরাপত্তা ব্যবস্থাপনা, স্ট্র্যাটেজিক স্টাডিজ, মানবাধিকার, শান্তিরক্ষা, কনফ্লিক্ট রেজোলিউশন ইত্যাদি ক্ষেত্রে।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. শামছুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীতে চৌকস ও মেধাবী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গোতে ফোর্স কমান্ডারের স্টাফ অফিসার ও ডেপুটি কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। কঙ্গোর জনগণের ভালোবাসায় তার পক্ষে সেখানে প্রেসিডেন্ট বানানোর দাবিতে মিছিল পর্যন্ত অনুষ্ঠিত হয়।

তিনি ইরাকে প্রশিক্ষণ বিশেষজ্ঞ ও উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন, যেখানে ইরাক সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের গণতন্ত্র, সুশাসন, মাইগ্রেশন গভর্ন্যান্স, সিভিল সোসাইটি ট্রেনিং ও কমিউনিটি পুলিশিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।

অ্যাডজাংক্ট প্রফেসর হিসেবে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে ফ্যাকাল্টি মেম্বার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গণতন্ত্র, রাজনীতি, গবেষণা, নীতি-প্রণয়ন ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে তার বিশেষ দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!