× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পূর্বাচল প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৩:৪৫ পিএম

ফেসবুকে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১

পূর্বাচল প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৩:৪৫ পিএম

আটক আসামি নাজমুল হাসান টিপু। ছবি- রূপালী বাংলাদেশ

আটক আসামি নাজমুল হাসান টিপু। ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতি, চাঁদাবাজি, ব্ল্যাকমেইল ও বিস্ফোরণসহ একাধিক মামলার আসামি সন্ত্রাসী নাজমুল হাসান টিপু ওরফে সুমন (৪০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল, উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিনের নেতৃত্বে সোনারগাঁ উপজেলার বারদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার নাজমুল হাসান টিপু ঝালকাঠি জেলার সদর উপজেলার আশিয়ার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের নিশ্চিত করেন।

ওসি সবজেল হোসেন বলেন, ‘নাজমুল হাসান টিপু একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। সে দীর্ঘদিন ধরে সাংবাদিক, রাজনীতিবিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালিয়ে ব্ল্যাকমেইল করত এবং মোবাইল ফোনের মাধ্যমে অর্থ দাবি করত।’

তিনি আরও জানান, সিনিয়র সাংবাদিক শহিদুল্লাহ গাজীর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জসহ বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।

এ ছাড়া অতীতে সে ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসেবে কাজ করেছে বলেও অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে সাত দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!