× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০২:৩৩ এএম

সীতাকুণ্ডে মহাসড়কে ডাকাতি: ২৮ গরুর মধ্যে ২৬টি উদ্ধার, ৩ ডাকাত আটক

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০২:৩৩ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কে গরুবাহী ট্রাকে ডাকাতির শিকার হওয়া ২৮টি গরুর মধ্যে ২৬টি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিন ডাকাতকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গতকাল গভীর রাতে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা গরুবাহী ট্রাকটি সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় পৌঁছালে প্রায় ২০ জনের একটি ডাকাত দল দুইটি প্রাইভেটকার ও দুইটি হাইএস (মাইক্রোবাস) ব্যবহার করে মহাসড়কে ব্যারিকেড তৈরি করে ট্রাকটি থামায়। এরপর চালক ও সহকারীকে মারধর করে ট্রাকসহ গরুগুলো নিয়ে যায় তারা।

খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ দ্রুত অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে ২৬টি গরু উদ্ধার করে এবং তিনজন ডাকাতকে আটক করে। বাকি গরু এবং জড়িতদের ধরতে অভিযান এখনও চলছে।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!