× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০৩:৫৯ পিএম

চিরকুট লিখে জামায়াত কর্মীকে হত‍্যার হুমকি

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০৩:৫৯ পিএম

ছবি-সংগৃহীত

ছবি-সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় হত‍্যার হুমকি দিয়ে শাহ আলম নামে এক জামায়াত কর্মীর বাসার ব্যালকনিতে কে বা কারা একটি চিরকুট রেখে গেছে। যেখানে একটি সাদা কাগজে লাল রংয়ের একটি পুতুলের ছবির মাঝে ইংরেজিতে লেখা I kill you। চিরকুট পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে ওই পরিবার। এ ঘটনায় ওই জামায়াত কর্মী শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ভূরুঙ্গামারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, হত‍্যার হুমকি পাওয়া ব‍্যক্তির নাম মো. শাহ আলম। তিনি পাথরডুবি ইউনিয়নের পশ্চিম পাথরডুবি গ্রামের মৃত আকবর হোসেন এর ছেলে এবং স্থানীয় জামায়াতের একজন সক্রিয় কর্মী। তিনি ব‍্যবসার পাশাপাশি একটি বেসরকারি মাদ্রাসা পরিচালনা করেন। প্রতিষ্ঠান ও ব‍্যবসা পরিচালনার জন‍্য জনৈক জোবাইদুল ইসলাম এর দেওয়ানের খামার (সরকারি কলেজ রোড), বাড়িতে নিচতালায় ভাড়া থাকেন। গত শুক্রবার সন্ধ্যায় তার স্ত্রী মমতাজ বেগম বাসার ব্যালকনিতে একটি সাদা চিরকুট দেখতে পান। উক্ত চিরকুটে ইংরেজিতে লাল রং দিয়ে (I kill you) লেখা। এতে আতঙ্কিত হয়ে পড়ে পরিবারের সদস্যরা। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন তারা। এতে প্রশাসনের সহযোগিতা চেয়ে রাতেই থানায় সাধারণ ডায়েরি করেন ওই জামায়াত কর্মী।

শাহ আলম জানান, গতকাল বিকেলে আমি বন্ধুদের সাথে কুড়িগ্রামে ইজতেমায় যাচ্ছিলাম। পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলায় পৌঁছলে আমার স্ত্রী হত‍্যার হুমকি পাওয়া চিরকুটটির বিষয়ে জানায়। আমি তাৎক্ষণিক ইজতেমায় না গিয়ে বাসায় চলে আসি। পরে রাতেই থানায় একটি জিডি করি। এ ঘটনায় আমি পরিবার নিয়ে আতঙ্কে আছি।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, ঘটনাটি তদন্তে কাজ চলছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!