× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০৪:০৪ পিএম

শীতে কাঁপছে রাজশাহী, বেড়েছে শীতের তীব্রতা

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০৪:০৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

রাজশাহীতে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। সকাল পর্যন্ত সূর্যের দেখা না পাওয়ায় রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কমে গেছে এবং দোকানপাটও দেরিতে খোলা হচ্ছে।

রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। এর আগের দিন শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা থেকে শহরে উত্তরের হিমেল হাওয়া বইছে। রাতে বাতাস ঠান্ডা ও কুয়াশায় ঢেকে ছিল চারপাশ। সকালে সূর্যের দেখা না পাওয়ায় শীতের তীব্রতা আরও বেড়ে গেছে, যা নিম্নআয়ের মানুষদের জন্য বিশেষ কষ্টদায়ক।

রাজশাহী নগরীর বুধপাড়া এলাকার ব্যাটারিচালিত অটোরিকশা চালক সফিকুল ইসলাম বলেন, “ভোরে বের হওয়া খুব কষ্টকর, হাতে গ্লাভস না থাকলে ঠান্ডায় হাত জমে যায়। সকাল সাতটার দিকে সামান্য অপেক্ষার পর বের হতে হয়েছে।”

স্কুলছাত্রী ইসমাইল জানান, “স্কুলে নেই, তবে কোচিংয়ে যাচ্ছি। শুক্রবার এত শীত লাগেনি, শনিবার হিমেল হাওয়ার কারণে শীত আরও বেড়ে গেছে। সকাল বের হওয়া একেবারেই কঠিন।”

বুধপাড়া রেলবস্তির বিভিন্ন বয়সী মানুষ আগুন জ্বালিয়ে শরীর গরম রাখছেন। কেউ চা হাতে নিয়ে কাঁপছেন, কেউ মোটা কম্বল জড়িয়ে নীরবে বসে রয়েছেন। স্থানীয়দের অভিযোগ, সরকারি-বেসরকারি উদ্যোগে এখনও শীতবস্ত্র বিতরণ হয়নি। ফলে গরম কাপড়ের অভাবে তারা নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রাজিব খান জানিয়েছেন, শুক্রবারের তুলনায় শনিবার তাপমাত্রা কমেছে। শুক্রবার সন্ধ্যা থেকে হিমেল হাওয়া বৃদ্ধি পেয়েছে, যা আরও কয়েকদিন শহরে বইতে পারে। ফলে শীতের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!